শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

চার বছর আগের ঘটনা। ক্রিকেটার নাসুম আহমেদের শ্বশুর বাড়ির মানুষদের মেহমানদারি নিয়ে শুরু হয় বাবা-ছেলের বিবাদ। বাবা আক্কাস আলী উপলব্ধি করেন ছেলে ও ছেলের বউয়ের সংসারে এখন বোঝা তিনি। আর সেদিনই বাবাকে নাসুম বলেন, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে!’ এ কথাতেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আক্কাস আলী। এরপর আর ফেরেননি।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালবেলার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসুমের বাবা।

তিনি বলেন, আমার ছেলে বিশ্বমঞ্চে খেলে। অথচ, আমি কোথায় আছি, কী অবস্থায় আছি, তা দেখারও আগ্রহ হয়নি আমার ছেলের। ইমন স্যারও (ক্রিকেট কোচ) আমার কষ্টের সময় আমাকে সাহায্য করেছে। অথচ আমার ছেলের কোনো সহায়তা আমি পাইনি।

‘নাসুমের কোটি টাকা থাকতে পারে। বিশ্বজয় করলেও আমি ছেলের কাছে হার মানব না। সে যত কিছুই হয়ে যাক, সম্পর্কে সে আমার ছেলেই। আমার তার প্রতি অভিযোগ নেই। আল্লাহ তারে অনেক বড় করুক।’

চার বছর আগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, একদিন দুপুরে খাবার নিয়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে আমাকে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ তার পর থেকেই আমি ঘর ছেড়েছি।

ছেলের উদ্দেশে আক্কাস বলেন, আমি যে গত ৪ বছর ধরে বাড়ি ছেড়েছি- কোনোদিন কী জানতে চেয়েছে যে বাবা কোথায় আছে, কোন বাসায় আছে একটু দেখে আসি। এই সময়টুকুও তার ছিল না?

আক্কাস আলী যে প্রতিষ্ঠানের গার্ডের চাকরি করেন সেখানকার ম্যানেজার সামাদ খান সামির কালবেলাকে বলেন, ‘যখন শুনেছি উনি এত বড় ক্রিকেটারের বাবা, দেশের গৌরব নাসুম আহমেদের বাবা, তখন বিশ্বাস করতে পারিনি। নাসুম হয়ত এখন বুঝতে পারছে না। তবে একটা সময় ঠিকই বুঝবে, তখন হয়ত ১০টা টাকা খরচ করার সুযোগটাও থাকবে না। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়