শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির

স্পোর্টস ডেস্ক : দুই দ‌লই  নি‌জে‌দের ম‌্যা‌চে দারুণ জয় পে‌য়ে‌ছে। দুই ম‌্যা‌চে খুব একটা প্রতিদ্ব‌ন্দ্বিতা হয়‌নি। এ‌দি‌কে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে জার্মানি। 

ইউরোপিয়ান অঞ্চলের গ্রুপ-এ’র নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ই’গ্রুপের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককের জালে হাফ ডজন গোল দিয়েছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার (৭ সেপ্টেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামে ইউরোপের এ দুই জায়ান্ট।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় জার্মানি। শুরুর ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আর হতাশা সঙ্গী হয়নি তাদের। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ই’গ্রুপের খেলায় স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ করে তুরস্ক। অপ্রতিরোধ্য এই দলটির কাছে ৬ গোল হজম করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়