শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জিম্বাবুয়ের বিরু‌দ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক :  জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে কামিল মিশরা ও কুশল পেরেরার রেকর্ড জুটিতে ৮ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

রোববার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। --- অলআউট স্পোর্টস

আগের ম্যাচে ৮০ রানে অলআউট হয়ে যাওয়া সফরকারীদের জয় এনে দিতে তৃতীয় উইকেটে ৬৩ বলে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মিশরা ও পেরেরা। টি-টোয়েন্টিতে এটি লঙ্কানদের সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ডটি ছিল কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ৯৬ রানের জুটি।

ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন পঞ্চম ম্যাচ খেলতে নামা মিশরা। বাঁহাতি এই ব্যাটার তার ৪৩ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ৩ ছক্কায়। অপর প্রান্তে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন পেরেরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম ৬ ওভারে ৫৮ রান তুলতে হারায় ১ উইকেট। সপ্তম ওভারে ১১ বলে ২৩ রান করে আউট হন শন উইলিয়ামস। তৃতীয় উইকেটে ওপেনার টাডিওয়ানাশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজার ৫৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা।

২৮ রান করে রাজা ফিরলে এই জুটি ভাঙে। এক ওভার পর সাজঘরের পথ দেখেন সর্বোচ্চ ৫১ রান করা মারুমানিও। এরপর রায়ান বার্ল, টাশিঙ্গা মুসেকিওয়া ও টনি মুনিইয়োঙ্গার ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বড় লক্ষ্য তাড়ায় লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন পাতুম নিসাঙ্কা ও কুশল। ৩২ বলের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৮ রান। ১৭ বলে ৩০ রান করে ফেরেন কুশল। অষ্টম ওভারে ২০ বলে ৩৩ রান করা নিসাঙ্কাকে ফেরান রাজা। এরপর স্বাগতিকদের আর কোনো সুযোগ দেননি মিশরা-পেরেরা জুটি। 

আগ্রাসী ব্যাটিংয়ে ১৭ ওভার ৪ বলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই দুই বাঁহাতি।

৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়