শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : এই ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে প্রায় এক বছর আগে বিদায় বলে দিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন টাইগার এ অলরাউন্ডার। 

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। সেই সাকিব আছেন এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে। -- ডেই‌লি ক্রিকেট

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার দুইদিন আগে এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানেই জায়গা করে নিয়েছেন সাকিব। শুধু সাকিব নয়, একাদশে আছেন পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

ক্রিকইনফোর একাদশে ভারত থেকে আছেন সর্বোচ্চ ৪ জন। শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুইজন, আর আফগানিস্তান থেকেও আছেন শুধু একজন। ওপেনিংয়ে রাখা হয়েছে দুই লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনেকে। পরের তিনটি জায়গায় আছেন যথাক্রমে- ভারতের তিন তারকা বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। এই দলকে নেতৃত্ব দেবেন ধোনি।

ছয় নম্বরে সাকিব, সাতে ব্যাট হাতে নামবেন আফ্রিদি। আট নম্বরে ব্যাট করবেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তিন পেসার পাকিস্তানের উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।

ইএসপিএন ক্রিকইনফোর এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ:  সনাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

দ্বাদশ ব্যক্তি:  সাঈদ আজমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়