শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী এক‌কে ইউএস ওপেন জিতলেন আ‌রিনা সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক : এবা‌রো সাবা‌লেঙ্কা। তি‌নি দুর্দান্ত পারফরম্যান্সে ক‌রে ইউএস ওপেনের শিরোপা ধরে রেখেছেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের নারী এককের ফাইনালে অষ্টম বাছাই অ্যামান্ডা আনিসিমোভাকে হারিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

শনিবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৩) গেমে হারান সাবালেঙ্কা। গ্র্যান্ড স্ল্যাম আসরে বেলারুশের এই তারকার এটি শততম জয়। -- অলআউট স্পোর্টস

২০২২ সালের পর থেকে কোনো হার্ড কোর্টের গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি সাবালেঙ্কা। এবারের জয়ে তার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল চারটিতে। একই সঙ্গে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দুইবার ইউএস ওপেন জয়ের কীর্তি গড়লেন তিনি। উইলিয়ামস ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার এই ট্রফি জিতেছিলেন।

এর আগে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি সাবালেঙ্কা।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে এসেছেন, যারা উড়ে এসেছেন আমার পাশে থাকতে। আমি আরও অনেক ফাইনালে উঠব। আমি পরোয়া করি না আপনি পৃথিবীর কোথায় আছেন, আমি আপনাদের আমার পাশে চাই।”

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেললেন নিউ জার্সিতে জন্ম আনিসিমোভা। এর আগে গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি তিনি। ঘরের মাঠের দর্শকদের সমর্থন পেলেও এদিনও দাপট ধরে রাখতে পারেননি ২৪ বছর বয়সী এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়