শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক : ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা— ফিফা। গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ ছয়টি জাতীয় ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে সংস্থাটি।

ফিফার শৃঙ্খলাপরিষদের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত দেশগুলো হলো— আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা।

তবে এইসব অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিবরণ প্রকাশ করেনি ফিফা। ৬ টি দেশের মধ্যে সর্বোচ্চ আড়াই কোটি টাকা জরিমানা করা হয় আলবেনিয়াকে। অপরদিকে, আর্জেন্টিনাকে জরিমানা করা হয় ১ কোটি ৮০ লাখ টাকা।

ফিফা জানিয়েছে, শুধু শাস্তিই নয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি ফেডারেশনকে ‘প্রতিরোধ পরিকল্পনা’ জমা দিতে হবে।

উল্লেখ্য, গত বছর বার্ষিক সাধারণ সভায় বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিল ফিফা। সাম্প্রতিক শাস্তিমূলক ব্যবস্থাগুলো সেই অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা।
তথ‌্যসূত্র, যমুনা‌টি‌ভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়