শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

শেখ হাসিনা পদত্যাগপত্রটি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রবিবার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্লাটফর্ম দি পোস্টে তিনি এ তথ্য জানান।

মতিউর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। তিনি (শেখ হাসিনা) একটি পদত্যাগপত্র লিখেছিলেন, তিন পৃষ্ঠা। সেই তিন পৃষ্ঠার কাগজ তিনি জমা দিয়ে যেতে পারেন নাই। তার ভ্যানেটি ব্যাগে করে সেটি নিয়ে গেছে। এটা হল ভেতরের খবর। 

মতিউর রহমান চৌধুরী বলেন, বিটিভির একজন স্টাফ তার (শেখ হাসিনা) এটা (পদত্যাগপত্র) টাইপ করার কথা ছিল, করতে পারে নাই, সময় হয় নাই। শেখ হাসিনা দেশের জন্য কি কি করেছেন সব লিখে শেষে লিখেছিলেন যে, আমি এই কারণে পদত্যাগ করতে চাচ্ছি। কিন্তু তিনি দিতে পারেন নাই।

কারণ চারদিকে মানুষজন গণভবনের কাছাকাছি চলে আসে। তখন আর্মির ওয়াকিটকি থেকে বারবার খবর আসছিল। তারা (আর্মি) সবাই বলছে যে আপনার আর সময় নাই, যেতে হবে। তখন আবার ব্যাগটাও চেয়ারের ওপর রেখে গেছেন। যখন গাড়িতে উঠবেন ওই সময় আর্মির একজন বিগ্রেডিয়ারকে বলছেন যে, আমার ব্যাগটা নিয়ে আসো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়