শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সরকার বলছে, হিন্দুরা এখানে আসতে পারবে বাংলাদেশে অনুপ্রবেশ করে, তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশি নাহ-এমনটাই প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজ ছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এই প্রশ্ন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকে রোড বানায়, আমরা এখানে খাল খনন করবো। যাতে খন্দকের যুদ্ধের মত যাতে কেউ ওপাড় থেকে এপারে মাদক পাচার করতে না পারে। যাতে বাংলদেশের যুব সমাজ নষ্ট না হয়।

স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, ‘বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে -এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে।’

সীমান্তের দিকে লংমার্চ দেওয়ার হুশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। 

সীমান্তে আসার সময় নিজের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ‘কসবায় আসার পথে বিভিন্ন জায়গায় তাকে বাধার মুখে পড়তে হয়েছে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এ বিষয়ে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে অভিযোগ তোলেন।’

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়