শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়ালের মতো নয় সিংহের মতো বাঁচতে চাই: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিড়ালের মতো শত হাজার বছর নয় সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সবকিছুকে ছিন্নভিন্ন করে দেওয়া হবে। সব বাধা অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ থেকে আমরা আবারও প্রতিজ্ঞা করছি—জুলাইকে যেমন সম্মান করবো তেমনি বুকে ধারণ করবো, আর বিশ্বাসঘাতকতা করবো না। যারা বেইমানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে।

আধিপত্যবাদ আর ফ্যাসিবাদের সাথে কখনো আপোস করা হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন জীবন দেবো অন্যায়ের কাছে মাথা নত করবো না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়