শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাবেক পৌর মেয়র রেজাউল করিমকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার সকালে জেলা দলীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গত সাধারণ নির্বাচনে এই আসনে তারেক রহমানের নির্বাচনি প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর রেজাউল করিম বাদশা বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে ধানের শীষের প্রার্থী করেছেন। বগুড়ার মানুষ উন্নয়ন চায়, আর এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

মনোনয়নপত্র উত্তোলনকালে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদাত হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের এই উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়