শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই : জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন সংসদ সদস্যগণ। পরে এদিন বিকেলে নতুন সরকার প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ শপথ গ্রহণ করবেন।

দিনটি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের সম্ভাব্য বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কিভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়। 

তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়