শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী, প্রধান নির্বাচনী এজেন্ট ও মহিলা দলের সভানেত্রী  আফরোজা আব্বাস বলেছেন, ‘নির্বাচন কমিশন ও কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকা সত্ত্বেও ঢাকা-৮ আসনের কোনো বাতিল ভোট বৈধ করা হয়নি। তা নাহলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে এবং তিনি কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি। আইন অমান্য করেননি।

আজ সোমবার  বিকেলে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাসের দাবি করে বলেন, বাতিল ভোটগুলো বৈধ করা হলে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট আরও বাড়ত। বিজয়ের ভোটের ব্যবধান পরাজিত এর চেয়ে বেশি হতো।

সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা পুনর্বিবেচনার আহ্বান জানান আফরোজা আব্বাস এবং বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় তিনি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী। তার বক্তব্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নির্বাচন-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়