শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’: মির্জা আব্বাস

মনিরুল ইসলাম: প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছেন ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘যেটা করেছে ওরা, এটা খুব ভয়ংকর—এটা ঠিক হয়নি।’

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

প্রতিপক্ষের এত ভোট পাওয়া নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ‘ভোট-পূর্ববর্তী তাদের যে প্রস্তুতি ছিল... আমি বারবার বলতাম যে ওরা ইঞ্জিনিয়ারিং করবে। সেই ইঞ্জিনিয়ারিংটা ওরা করে ফেলেছে। এটা আমরা বুঝতে পারি নাই। কোন কায়দায় (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) করেছে, এখন বুঝতে পারছি।’

তিনি আরও বলেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কীভাবে!’

এ সময় বিএনপির ভূমিধস জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্বাস বলেন, ‘আমি আনন্দিত ব্যক্তিগতভাবে। দেশবাসীও আনন্দিত। দেশবাসী আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। আমি আশা করছি জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এ বিষয়টি কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাল্লাগছে এ কারণে যে আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলাম। তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়