শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন: আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সারা দেশে বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে এসব অভিযোগ করেছেন আসিফ মাহমুদ।

এনসিপি মুখপাত্র তাঁর পোস্টে লিখেছেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন।’

নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করলেও নির্বাচনে জয়ী দলের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে এনসিপির প্রার্থীরা ছয়টি আসনে জয় পেয়েছে। তাদের জোট পেয়েছে মোট ৭৭টি আসন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়