শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

তিনি বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির জয় সুনিশ্চিত। পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ভোটগ্রহণ চলমান পরিস্থিতির পুর্ণাঙ্গ চিত্র এখনও আসেনি। নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের বেশ কিছু জায়গায় সহিংসতা দেখা গেছে। এ বিষয়ে নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন (ইসি) ফলাফল ঘোষণা করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়