শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি

মহসিন কবির: ত্রয়োদশ সংসদ নির্বাচন জামায়াতের ১১ দলীয় জোট থেকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন নোতরা। ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। 

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আসন সমঝোতায় ৩০ আসন পেলেও শেষ পর্যন্ত ৩২টি আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। এর মধ্যে অন্তত ১০টি আসনে দলটির অবস্থান বেশ ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলটির প্রত্যাশা, ২০২৪ গণঅভ্যুত্থানের একাধিক পরিচিত ও আলোচিত মুখ এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

এনসিপি নেতারা জোটের শরিকদের সঙ্গে নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের ঘরে ঘরে গিয়ে তুলে ধরছেন নিজ নিজ এলাকার সমস্যা ও তা সমাধানে দলের পরিকল্পনা। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানাচ্ছেন তারা।

এনসিপি থেকে কারা সংসদে যেতে পারেন এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ক্রমেই বাড়ছে। দলটির অভ্যন্তরেও চলছে নিবিড় আলোচনা, জরিপ ও মূল্যায়ন।

এনসিপির কয়েকজন নেতা, প্রার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্তত ১০টি আসনে দলটির শক্তিশালী ও হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যাদের ঘিরে বড় প্রত্যাশা দেখছে দলটি। এ ছাড়া আরও কয়েকজন প্রার্থীও কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন বলে আশাবাদী এনসিপি।

ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ আসনে লড়ছেন এনসিপির শীর্ষ তিন নেতা। ঢাকা-১১ আসনে আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব। এই আসনগুলোতে বিএনপির মির্জা আব্বাস, ড. এমএ কাইয়ুম ও এসএম জাহাঙ্গীরের মতো হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী থাকলেও এনসিপি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

ঢাকার বাইরে সাতজন প্রার্থীকে এগিয়ে রাখছে এনসিপি। তারা হলেন রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নোয়াখালী-৬ আসনে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মুজাহিদ (আতিক মুজাহিদ), দিনাজপুর-৫ আসনে ডা. আবদুল আহাদ।

এরই মধ্যে কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচন করতে পারছেন না। অন্যদিকে, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের দাবিতে রিট করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এই রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তারপরও জয়ের আশা করছেন নাহিদের সমর্থকরা।

রংপুর-৪ আসনে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা। পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের বিরুদ্ধে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী নওশাদ জমির। এই দুই আসনে তারা বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হলেও জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

১০-দলীয় জোটের শরিক হলেও কয়েকটি আসনে এনসিপিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নরসিংদী-২ আসনে জোটের সিদ্ধান্ত সত্ত্বেও জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় বিপাকে পড়েছেন এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। একই চিত্র দেখা গেছে সিরাজগঞ্জ-৬ ও নারায়ণগঞ্জ-৪ আসনেও। তবে এই দুটি আসনে জামায়াত প্রার্থীরা এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই দুটি আসনসহ সাতটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখতে ইসি বরাবর আবেদন করে জামায়াত। তবে তা নাকচ করে দিয়েছে ইসি।

অন্যদিকে, এনসিপির দুই প্রার্থী শরীয়তপুর-১ ও শেরপুর-১ আসনে কারিগরি কারণে প্রার্থিতা প্রত্যাহার করতে না পারলেও তারা জোটের স্বার্থে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

ঢাকা-৮ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। অন্যদিকে ঢাকা-১১ আসনে আহ্বায়ক নাহিদ ইসলাম একদিকে নিজ এলাকায় ও অন্যদিকে বিভাগীয় শহরে জনসমাবেশে অংশ নিয়ে জোটের পক্ষে ভোট ও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন। তার পক্ষে জোটের নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন। ঢাকা-১৮ আসনেও আরিফুল ইসলাম আদীব বেশ সরব রয়েছেন।

ঢাকার বাইরে দলের সদস্য সচিব আখতার হোসেন জোট বা এনসিপির বিভাগীয় জনসভায় অংশ নিচ্ছেন না। নিজের এলাকায় চালাচ্ছেন জোর প্রচার। তার পক্ষে জামায়াতসহ জোটের প্রার্থীরা পূর্ণ সমর্থন দিয়ে প্রচার চালাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বিভিন্ন জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি নিজের আসনে মানুষের প্রত্যাশা শুনছেন ও ভোট চাইছেন।

এদিকে, এনসিপি নেতাদের প্রচারে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জানুয়ারি নির্বাচনী প্রচারে গিয়ে ঢাকা-১৮ আসনের প্রার্থী মো. আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে। এদিন সকালে রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার এলাকার নূরপাড়া এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে দলের তরফে দাবি করা হয়।

পরে ২৭ জানুয়ারি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে। সেদিন দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।

এর আগে, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে গেলে তার ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়।

২৯ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর তার জনসংযোগে যুবদল নেতারা বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন।

তা ছাড়া, প্রচার শুরুর পর থেকেই হাতিয়া-৫ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গত ৩০ জানুয়ারি ফেরি উদ্বোধনকালে দুই স্থানে বিএনপি নেতাদের হামলায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এরপর ১ ফেব্রুয়ারি হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গেলে ফের হামলায় পাঁচজন আহত হন বলে জানান এনসিপির এই নেতা।

নির্বাচন ঘিরে এনসিপি নেতারা যতটা না শাপলা কলির জন্য প্রচার চালাচ্ছেন, তার চেয়ে বেশি প্রচার চালাচ্ছেন ‘হ্যাঁ’ ভোটের জন্য। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বিভাগীয় শহরে সমাবেশে গিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন করছেন। এরই মধ্যে ‘হ্যাঁ’ প্রচারে ঢাকায় ক্যারাভ্যানও চালু করেছে দলটি।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা সকাল-রাত মানুষের কাছে যাচ্ছি। তাদের সমস্যার কথা শুনছি। অনেক সাড়া পাচ্ছি। আমরা ১১-দলীয় জোটের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি “হ্যাঁ” ভোট চাইছি।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা শুধু আমাদের জোটের প্রার্থীর জন্য ভোট চাইছি না। আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে হয়তো আগামী পাঁচ বছর আপনাদের সেবা দিতে পারব। কিন্তু আপনারা যদি গণভোটে “হ্যাঁ’কে জয়ী করেন, তাহলে তার সুফল শুধু আপনি বা আমি নই, আপনাদের সন্তান ও তাদের পরবর্তী প্রজন্মও ভোগ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়