শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: নওগাঁয় জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশ শুধু মুসলমানদের নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল—সকলের। আমরা ঘোষণা দিয়েছে, দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

গত ৫ দিন ধরে ধারাবাহিকভাবে জামায়াত আমিরের ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, আমার পুরোনো বন্ধুরা আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরীক হয়েছেন। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত তাদের কোনো অপপ্রচার, অপচর্চার জবাব দেইনি, দেবোও না।

সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেন জামায়াত আমির। বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়—সেই পরিবেশ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান, তা বিলুপ্ত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য অবদান রাখবে, আমরা কেবল তাদের যোগ্যতা ও দেশপ্রেম দেখবো। বংশপরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে—সেই দোয়া করেন।

এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে। কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়