শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী

মহসিন কবির: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক ছিলেন, ৭ জন এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদের মধ্যে ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পাঁচজন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুজন।

ছাত্রদলের সাবেক সভাপতিদের মধ্যে মনোনয়ন পেয়েছেন— ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি), আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন (টুকু) ও রাজীব আহসান। আর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে সংসদ নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম খান ও হাবিবুর রশিদ।

১৯৯২ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন ফজলুল হক মিলন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন। এই আসনে জামায়াত–সমর্থিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খায়রুল হাসান।

ছাত্রদলের সাবেক সভাপতিদের মধ্যে যাঁরা এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি), আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন (টুকু) ও রাজীব আহসান। আর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে সংসদ নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম খান ও হাবিবুর রশিদ।

শহীদ উদ্দীন চৌধুরী ১৯৯৭ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়কও ছিলেন। বিএনপির মনোনয়নে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করছেন তিনি। এর আগেও তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন শহীদ উদ্দীন চৌধুরী।

এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী রেজাউল করিম। তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।

ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল খুলনা-৪ আসন (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০০৪ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন। হেলাল বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক।

সুলতান সালাউদ্দিন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ২০১০ সালে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন তিনি। এবার টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ছাত্রদলের শীর্ষ পদে দায়িত্ব পালন করার পর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বিএনপির প্রচার সম্পাদক।

২০১৪ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন রাজীব আহসান। তিনি এবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালনের পর এখন তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এই সংগঠনের সাবেক নেতাদের নির্বাচনে প্রার্থী করার বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রার্থী করার ক্ষেত্রে দল সবকিছু বিবেচনায় নেয়।
সাবেক দুই সাধারণ সম্পাদকও প্রার্থী

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকদের মধ্যে এবার দুজন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তাঁরা হলেন আমিরুল ইসলাম খান ও হাবিবুর রশিদ। এর মধ্যে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান। তিনি ২০১০ সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিও ছিলেন।

আর হাবিবুর রশিদ ২০১২ সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এবার ঢাকা-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়