শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

যারা ভোটকেন্দ্র দখল করবেন তারা একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা-৮ এ আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি জানিয়ে তিনি বলেন, ‘একজন সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন, আবার পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না, তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা খোঁজ পাচ্ছি, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প সব শেষ হয়ে গেছে। তাদের মোকাবেলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা আইন হাতে তুলে নেবো না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।’

এ সময় খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়