শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে’, শান্তিনগরের গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি (ভিডিও)

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। তাকে হাফপ্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হাংকি পাংকি করবেন না। করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেব। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

শনিবার (২৪ জানুয়ারি) শান্তিনগর বাজারে একটি গণসংযোগে তিনি এসব কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘুরাফিরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে...দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবুও এই ৮ আসন আমরা ছাড়ব না।

আমরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এরপর আমরা প্রত্যেক চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে দেব। সব দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের ওপর যারা আক্রমণ করেছিল, প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ভয় পাবেন না, খেলা হবে। বাংলাদেশে ১০ দলীয় ঐক্যের জয় হবে, শাপলা কলির জয় হবে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়