শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণ নিয়ে নির্বাচনী ব্যয় মেটাবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী ব্যয় নির্বাহে তিনি ঋণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ রয়েছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ২০ লাখ টাকা খরচ করবেন। পাশাপাশি তিনি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা ধার নেবেন বলে উল্লেখ করেছেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনড় রয়েছেন।

হলফনামা অনুসারে, সুপ্রিম কোর্টের এই আইনজীবীর বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে তার মালিকানায় চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২০১৯ ও ২০২৫ সালে দাখিল করা দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে রুমিন ফারহানার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণেরও বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়