শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি

হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর ঘোষিত সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। এমনকি প্রার্থীর নিজের নামে কোনো আবাসিক বাড়ি বা ফ্ল্যাট নেই বলেও নথিতে উঠে এসেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জোট প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী হলফনামায় প্রকাশিত আয় ও সম্পদের তথ্য ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়, পেশায় প্রকাশক জোনায়েদ সাকির সর্বশেষ আয়কর রিটার্ন (২০২৫-২৬ অর্থবছর) অনুযায়ী বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে পেশাগত আয় ৬ লাখ ৫০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ৪৮১ টাকা এবং শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে আয় ২ হাজার ৯৭৫ টাকা। কৃষি, চাকরি কিংবা বাড়িভাড়া থেকে তার কোনো আয় নেই।

হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। তবে তার নামে কোনো আবাসিক বাড়ি বা ফ্ল্যাটের উল্লেখ নেই। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ১১ একর অকৃষি জমি এবং একটি হাউজিং প্রকল্পে অগ্রিম জমা ৩ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, হলফনামায় দেখা যায়, তার স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১৮.১৮ শতাংশ কৃষি জমি, ৩ হাজার ২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ১৬৭ বর্গফুট আয়তনের একটি দোকান, যার ঘোষিত মূল্য ২৮ লাখ ৬৮ হাজার ৯৩৪ টাকা।

হলফনামায় মামলার তথ্যে উল্লেখ করা হয়েছে, জোনায়েদ সাকির বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। একইসঙ্গে তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও নথিতে উল্লেখ রয়েছে।

নির্বাচনী হলফনামায় প্রকাশিত এই তথ্যগুলোকে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ ও স্বচ্ছতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্ত্রীর সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং প্রার্থীর নিজের নামে কোনো আবাসিক বাড়ি না থাকার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়