শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কালু মিথ্যা তথ্য প্রদান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার মামলার তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী জামাল উদ্দিনের সমর্থক ও প্রস্তাবককে সঙ্গে না আনায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়