শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে এক বার্তায় জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

এর আগে, রোববার বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপির যুক্ত হওয়ার কথা জানান।

তবে এই জোটের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ৩০ জন নেতা স্মারকলিপি দিয়েছিলেন। একাধিক নেতা পদত্যাগও করেছেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়