শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান

মনিরুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর এখন দেশের মাটিতে। বৃহস্পতিবার ১১টায় ৫৪ মিনিটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেন। প্রথমেই তিনি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন। পরে স্থায়ী কমিটির অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এরপরই তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলে মালা পরিয়ে জামাতাকে বরণ করেন নেন। নাতনি জাইমাকে ও আদর করতে দেখা যায়। তারেক রহমান এসময় তাঁর পাশে কিছু সময় বসে থাকেন। এরপর বেলা ১২টা ২০ মিনিটে তারেক রহমানে স্ত্রী ও তাঁর মেয়ে সাদা রঙের একটি জিপ গাড়িতে উঠে বসেন।

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে  ৩০০ ফিটে সমাবেশস্থলের দিকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে  করে যাচ্ছেন তিনি। গাড়িটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এপিবিএন ও তার নিজস্ব নিরাপত্তা টিমের সদস্যরা। এদিকে এয়ারপোর্ট রোডের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিয়েছেন তাকে স্বাগত জানাতে। তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা রয়েছে। 

তারেক রহমান ইতোমধ্যেই পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাস্তার দুই পাশে মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকেই। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান ঠিক উইন্ডশিল্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। সেইসঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সস্তুষ্ট হয়ে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। 

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।

এদিকে, সংবর্ধনা মঞ্চ এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। সরেজমিন দেখা গেছে—ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় সাজানো পুরো এলাকা; ভিড় বাড়ছে নেতাকর্মীদের। অনেকে আগের রাত থেকেই অবস্থান নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়