শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন না পেয়ে যা বললেন রিকশাচালক সুজন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে পরিচিত হওয়া রিকশাচালক মোহাম্মদ সুজন জায়গা পাননি এই তালিকায়। ফলে ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন না তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

মনোনয়ন না পেলেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন। তিনি বলেন, এ বিষয়ে দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। তবে গরিবরা আমাকে চেয়েছে, আমি তাদের জন্য কাজ করতে চেয়েছিলাম। এখন এনসিপি ভালো জানে তারা কি করবে।

অন্যদল থেকে মনোনয়ন নেওয়ার ব্যাপারে সুজন বলেন, অন্যদল থেকে কোনো চাওয়া নেই। আমি আন্দোলনে যুক্ত হয়েছি পরিবর্তনের জন্য। পরিবর্তনটা হলো জনগণের চাওয়া পাওয়াকে মূল্য দিতে হবে। সংসদে যেই যাক জনগণের চাওয়া পাওয়াকে যেনো গুরুত্ব দেওয়া হয়।

সবশেষ সুজনের একটাই চাওয়া— সরকারে যেই আসুক জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের পাশে যেনো থাকে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করতে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকেই তিনি ফরম নেন। সেদিন তিনি সাংবাদিকদের জানান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। আন্দোলনের সময় সেখান থেকেই পরিচিতি পাইছি। তাই এই আসন থেকেই নির্বাচন করতে চাই; আমি নিজেই এই আসন বেছে নিয়েছি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়