শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী: কে কোন আসন থেকে নির্বাচন করবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন তাসনিম জারাসহ ১৪ নারী। তবে তালিকায় জায়গা পাননি সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমদের মতো পরিচিত মুখ।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা। এ ছাড়া ঢাকা–১৭ আসন থেকে ডা. তাজনূভা জাবীন, ঢাকা ১২ থেকে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ নাবিলা তাসনিদ, ফরিদপুর–৩ সৈয়দা নীলিমা দোলা, নওগাঁ– ৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ–৩ আসন থেকে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম–১০ সাগুপ্তা বুশরা মিশমা, খাগড়াছড়ি থেকে মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়