শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। আগামী ২০২৬-২৮ সেশনের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকেসহ কেন্দ্রীয় মজলিসে শুরার নব নির্বাচিত সদস্যদেরকে শপথ পড়ান।

এটিএম আজহার এর আগে সহকারী সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ছিলেন।

তবে দলের কেন্দ্রীয় অন্য নেতাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিগত সেশনের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন জামায়াত আমির। মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে তিনি এ নির্দেশনা দেন। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়