শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মায়ের কিছু হবে না, ভারত তাঁকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে: সজীব ওয়াজেদ জয়

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে, হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে। সূত্র: টিভি৯ বাংলা ও যুগান্তর

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধসহ ৫টি মামলার রায় দেবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন-পীড়নে তিনি মূখ্য ভূমিকা রেখেছেন। 

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

রবিবার হাসিনা পুত্র সজীব ওয়াজেদ বলেন যে যদি আওয়ামী লিগের উপর থেকে ব্যান না তুলে নেওয়া হয়, তাহলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে দেবে না আওয়ামী লিগের কর্মী-সমর্থকরা। এই আন্দোলন হিংসার রূপও নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ তার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে শঙ্কা প্রকাশ করেছেন জয়। তিনি জানিয়েছেন তার মা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় আসতে চলেছে আজ। সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’ 

সজীব ওয়াজেদ বলেন, “আমরা জানি ঠিক কী রায় হতে চলেছে। ওরা টেলিভিশনে দেখাবে। ওরা শাস্তি দেবে, হয়তো মৃত্যুদণ্ড দেবে। আমার মাকে কী করবে ওরা? আমার মা ভারতে সুরক্ষিত রয়েছে। ভারত তাঁকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়