শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জোবায়ের?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।

রোববার (৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানা যায়, তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন।

জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন। 

এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। 

বর্তমানে জোবায়ের বায়িং হাউজ ব্যবসার সঙ্গে জড়িত। তার বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আকতার। তারা দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

মনোনয়ন ফরম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়