শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড়

জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।  

তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে। ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।

তিনি আরও বলেন, অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেয়ার সুযোগও রাখা হয়েছে, যাতে প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়