শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০১:৩৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর বিতর্ক কর‌বেন না, আসুন এক স‌ঙ্গে ব‌সে আ‌লোচনা ক‌রি: বিএনপি নেতা‌দের জামায়া‌তের নায়েবে আমির

এল আর বাদল : বর্তমা‌নে ‌দে‌শের দু‌টি বড় রাজ‌নৈ‌তিক দল বিএন‌পি ও বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচন ইস‌্যু‌তে বি‌ভিন্ন সমা‌বেশ ও সে‌মিনা‌রে এ‌কে অপর‌কে তু‌লোধু‌নো ক‌রছে। এ অবস্থায় রাজ‌নৈ‌তিক প‌রি‌বেশ শান্ত কর‌তে এ‌গি‌য়ে আস‌লো জামায়া‌তে ইসলামী। 

তারা দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে মি‌ডিয়ার মাধ‌্যমে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান দল‌টির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেন, যা-ই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি।

তিনি বলেন, ‘দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।

জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়