শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের ভাষণকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে 'এনআরবি কানেক্ট ডে' অনুষ্ঠানে ফখরুল বলেন, 'প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।'

তিনি আরও বলেন, 'গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন ছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই স্বপ্নের প্রতিধ্বনি পাওয়া গেছে প্রফেসর ইউনূসের কথায়।'

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি। লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেকোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয়। জুলাই মাসে সেটি আবারও প্রমাণ হয়েছে।'

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন।

তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও আছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়