শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না, ফেসবুকে হান্নান মাসউদ

একটা কথা স্পষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না। এনসিপির সঙ্গে এক বা একাধিক দলের একীভূত হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে মাসউদ এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো সারা দেশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপির রাজনৈতিক আদর্শ কেমন হবে, কীভাবে চলবে দলটির সাংগঠনিক কার্যক্রম তা দলীয় নেতাদের কাছে তুলে ধরেন নাহিদ ইসলাম-আখতার হোসেনরা। সভায় উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়