শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতভেদ থাকবে, তবুও ঐক্য ভাঙা যাবে না—সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের মধ্যে আদর্শগত ও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা যেন ধরে রাখি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় দেওয়া বক্তব্যে রাজনৈতিক বিভিন্ন দলের প্রতি এই আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিটিউট (বিইআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের রাষ্ট্রটার ৫৪ বছর হয়ে গেছে। যদি আমরা স্ট্যাবল একটা রাষ্ট্র চাই, সামনে অনাগতকাল বা ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা যাতে বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার।’

সালাহউদ্দিন আরও বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির একটা সুযোগ এই জুলাই গণ-অভ্যুত্থান আমাদের দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের একমাত্র রাজনৈতিক শক্তি। সেই শক্তিটা আমাদের সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও যেন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি। এখানে যেন আমরা মতানৈক্য না আনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনি তাহলে ভবিষ্যতে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে-যেটা আমাদের কাম্য নয়। সুতরাং জনবান্ধব এবং গণ-অভ্যুত্থানের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে।

বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, রাজনৈতিক আদর্শভিত্তিক, নির্বাচনের কৌশলভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা-থাকবে। সেটার বিষয়ে আমাদের সহনশীল হতে হবে। পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটাকে আমরা ফেস করবো। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়ে প্রত্যেকেই তর্ক-বিতর্ক করেছেন কিন্তু কখনো সৌহাদ্যপূর্ণ বা হৃদতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়