শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে দাঁড়ালে ১০টি আসনও পাবে না বলে পিআর পদ্ধতি চাচ্ছে: রুমিন ফারহানা (ভিডিও)

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কিছু দল বলছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। কারণ, তারা জানে ভোটে অংশ নিলে ১০ আসনও পাবে না। এ কারণে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে সমাবেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। আওয়ামী লীগের অত্যাচারীদের বিচার বিএনপিই প্রথম দাবি করেছে, কারণ সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে এই দলের নেতাকর্মীরাই।

রুমিন ফারহানা আরও জানান, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের সমর্থন পেয়ে এসেছে। অতীত সরকারের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছিল। তার বিরুদ্ধেও রয়েছে ১০টি মামলা, যার মধ্যে তিনটি খুনের মামলা। তবুও দল ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়