শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন

গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত এই আবেদন জমা দেন। পরে তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা ইসির নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং সামরিক শাসনের উত্তরাধিকার বহন করেছে। পাশাপাশি দলটির বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা হারালেও জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ডকে সবসময় বৈধতা দিয়েছে। আবেদনকারী দাবি করেন, এ ধরনের দলকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।

সেই প্রেক্ষিতে আবেদনপত্রে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়