শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাগপা সভাপতি খন্দকার লুৎফরকে কুপিয়ে জখম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়েছে দুষ্কৃতিকারীরা

রাজধানীর পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুষ্কৃতিকারী। গতকাল সোমবার পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের বের হয়ে রাস্তা পার হওয়ারর সময় কয়েকজন দুষ্কৃতিকারী তাকেব এলোপাতাড়িভাবে কোপায়।

জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খন্দকার লুৎফর রহমানকে তাত্ক্ষণিকভাবে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খন্দকার লুৎফর রহমানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেছেন, ‘এ ধরনের হামলা আমরা মনে করি এক গভীর চক্রান্ত। আগামী নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হতে পারে।’

বিএনপি মহাসচিব বলেন,  সরকারের দ্বায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

তিনি বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্খাকে প্রতিষ্ঠিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়