শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও)

ফেসবুকে আজ শুক্রবার দুপুরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দাবি করা হয়েছে, ভাইরাল সিদ্দিক মসজিদের দানবাক্স চুরির সময় ধরা পড়েছেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে ভাইরাল হন সিদ্দিক। একাধিকবার মারধরেরও শিকার হয়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে কয়েকজন তল্লাশি চালাচ্ছে। এসময় তার মোটরসাইকেলে বাধা ব্যাগ থেকে একটি মসজিদের দানবাক্স উদ্ধার করা হয়।

ওই বাক্সটির উপরে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল। এ সময় সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এরপরও ক্ষুব্ধ জনতা ভাইরাল সিদ্দিক কট বলে ব্যাগের ভেতর থেকে টাকা ভিডিওিতে দেখান তারা। ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশে উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, এ পর্যন্ত চারটা বিয়ে করেছে।

মাসে লাখ লাখ টাকা আয় করে। কিন্তু আজ কট খেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়