শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন

আইডিবি-বিআইএসইডব্লিউ তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরাও এই প্রোগ্রামের আওতায় বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আইটি খাতের বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় এই কোর্সগুলো পরিচালনা করছে আইডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোর্স শেষ করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন।

কোর্স ও সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এই প্রোগ্রাম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

প্রোগ্রামের আওতায় ১৩টি আইটি কোর্সে স্কলারশিপ প্রদান করা হবে।
প্রতি রাউন্ডে আসনসংখ্যা ১৬৫টি।

প্রশিক্ষণ কোর্সটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা, যা প্রার্থীরা একেবারে বিনামূল্যে পাবেন।
কোর্স সফলভাবে সম্পন্নকারীদের জন্য রয়েছে চাকরির সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সম্ভাবনা।

যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

এছাড়া আগের কোনো রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য কোর্সগুলো কেবল ঢাকাতেই অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আইডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তির বিস্তারিত তথ্য ও  আবেদন করা যাবে অনলাইনে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়