শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানের ইঙ্গিত: ‘এটা ২০০৬ নয়, এটা নতুন বাংলাদেশ’: প্রেস সচিব

ঢাকার রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘দুঃখিত, এটা এক নতুন বাংলাদেশ।’

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এতে শফিকুল আলম লিখেছেন,‘বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবর ফিরে এসেছে। তারা ভাবছে, প্রকাশ্য দিবালোকে এক ডজন মানুষকে হত্যা করে রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন। দুঃখিত, এটা এক নতুন বাংলাদেশ।’

তিনি আরও লিখেছেন, ‘নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার পূর্ণ শক্তি দিয়ে তা মোকাবিলা করবে।’

পোস্টের শেষে প্রেস সচিব লিখেছেন, ‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন, এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটা জুলাই, চিরকালের জন্য।’

প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবর মাসে বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট। ওই সময় সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য তখন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন করছিল।

এমন প্রেক্ষাপটে ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।ওইদিন ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা আলোড়ন তৈরি করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়