শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনা বেশি শক্তিশালী: গোলাম মাওলা রনি

জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনা বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, গত কয়েকদিন আগে শেখ হাসিনার মৃত্যু সংবাদ রীতিমতো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। শেখ হাসিনা শুয়ে আছেন, তার গাল ফুলে মনে হয় যেন পচে গলে একদম বিভৎস হয়ে গেছে এবং মানুষ অভিশপ্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে তার মুখে যে ধরনের স্পট পড়ে, ঠিক সেরকম একটি ছবি আওয়ামী বিরোধীরা প্রচার শুরু করল।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রনি বলেন, ‘শেখ হাসিনার সেই ছবি দেখে বিরোধী দল, দেশের অন্য সব রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে সত্যিকার অর্থে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল।

সবাই মনে করল শেখ হাসিনা মরে গেছে এবং এই কারণে দলের পক্ষ থেকে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমত বলা হলো শেখ হাসিনা ভালো আছেন, মরেননি। পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে এসে সাক্ষাৎকার দিলেন এবং প্রমাণ করলেন তিনি মরেননি।’

‘এতে কী হলো? এই যে শেখ হাসিনার মৃত্যু সংবাদটি যারা রটানোর চেষ্টা করলেন, এটি তাদের জন্য বুমেরাং হলো। এর মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে আমরা এক নতুন অনবদ্য শেখ হাসিনাকে দেখতে পেয়েছি; যে শেখ হাসিনার কথা আমরা ইতিপূর্বে কল্পনাও করতে পারিনি।

তাহলে জীবিত শেখ হাসিনা বনাম মৃত শেখ হাসিনা; এই দুই এর মধ্যে একটু পার্থক্য চিন্তা করেন যে কোনটা শক্তিশালী।’
রনি বলেন, ‘মানুষ মরণশীল। আগামী দিনে তাকে তো মরতে হবে, তার বয়স এখন প্রায় ৮০ বছর। তিনি ড. ইউনূসের চেয়ে মাত্র ছয়-সাত বছরের ছোট।

তো পুরুষ এবং নারীর মধ্যে কতগুলো ডিফারেন্স আছে। নারী বয়স্ক হয়ে গেলে পুরুষের চাইতে তার শারীরিক কতগুলো জটিলতা অতিরিক্ত বেশি থাকে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। আপনি তার কণ্ঠস্বরটা শুনেন। তিনি যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে ৩০-৩৫ বছরের একজন তরুণী কথা বলছেন।

তার মধ্যে যে প্রতিশোধ স্পৃহা, তিনি বলছেন আমি ক্ষমা চাইবো না। এই যে, তার যে বিবর্তন সেই বিবর্তন আমার কাছে মনে হচ্ছে যে জীবিত শেখ হাসিনার চাইতে মৃত শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আবার মৃত শেখ হাসিনা থেকে যে বিবর্তন হলো নতুন শেখ হাসিনা, সেটা আরো শক্তিশালী।’

সূত্র- কালের কন্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়