শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:৫৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

সাবেক সংসংদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে। হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি। লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহু কালের জন্য।

শনিবার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

পোস্টে গোলাম মাওলা রনি বলেন, জরুরি আমদানি-রপ্তানি পণ্য পুড়ে ছারখার। বহু শিল্প কারখানা, আমদানি রপ্তানি প্রতিষ্ঠান পথে বসবে। শ্রমিক, সি এন্ড এফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানি, এয়ার লাইন এজেন্টদের কপাল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।

তিনি আরও লিখেন, কাস্টমস, সিভিল এভিয়েশন সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘ মেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়লো। 

গোলাম মাওলা রনি বলেন, বাঙালির ইতিহাসে এতোবড় দুর্ঘটনা কখনও ঘটেনি। এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ? ইয়া আল্লাহ! আপনি আমাদেরকে হিদায়েত দিন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়