শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মায়ের ভরণ-পোষণ না করলে এক লাখ টাকা জরিমানা

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী, প্রত্যেক সন্তান তার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে বাধ্য। আইনটিতে ভরণ-পোষণের দায়িত্ব, এর পরিধি এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে শাস্তির বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী, জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মা ভরণ-পোষণ পাওয়ার অধিকারী। কোনও পিতা-মাতার একাধিক সন্তান থাকলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে পিতা-মাতার ভরণ-পোষণের ব্যবস্থা করবে।

ভরণ-পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একইসঙ্গে একই স্থানে বসবাসের ব্যবস্থা করতে হবে। কোনও সন্তান তার পিতা বা মাতাকে, কিংবা উভয়কে, তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনও বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও একসঙ্গে কিংবা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবে না।

এছাড়া প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে। পিতা বা মাতা সন্তানদের সঙ্গে বসবাস না করলে তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করাও সন্তানের দায়িত্ব।

কোনও পিতা বা মাতা, কিংবা উভয়, সন্তানদের থেকে পৃথকভাবে বসবাস করলে প্রত্যেক সন্তানকে তার দৈনন্দিন আয়-রোজগার অথবা মাসিক বা বার্ষিক আয়ের যুক্তিসঙ্গত অংশ নিয়মিতভাবে পিতা-মাতাকে দিতে হবে।

দাদা-দাদী ও নানা-নানীর ভরণ-পোষণ: আইন অনুযায়ী, পিতার অবর্তমানে দাদা-দাদী এবং মাতার অবর্তমানে নানা-নানীর ভরণ-পোষণের দায়িত্বও সন্তানের ওপর বর্তায়। এ ভরণ-পোষণ পিতা-মাতার ভরণ-পোষণের অংশ হিসেবে গণ্য হবে।

ভরণ-পোষণ না দিলে শাস্তি: পিতা-মাতা কিংবা তাদের অবর্তমানে দাদা-দাদী বা নানা-নানীর ভরণ-পোষণ না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড হতে পারে। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া কোনও সন্তানের স্ত্রী বা স্বামী, পুত্র-কন্যা কিংবা অন্য কোনও নিকট আত্মীয় ভরণ-পোষণে বাধা দিলে বা এ বিষয়ে অসহযোগিতা করলে তারাও একই দণ্ডে দণ্ডিত হবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়