শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নির্দিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ধরন ও দেশগুলোর সঙ্গে চুক্তির শর্তের ওপর ভিত্তি করে এই সুবিধা প্রধানত তিনটি ভাগে বিভক্ত। সরকারি (অফিসিয়াল) ও কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টধারী এবং সাধারণ পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন।

প্রথম ক্যাটাগরিতে অফিশিয়াল ও ডিপ্লোমেটিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ৩১টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। এই দেশগুলো হলো সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনাই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান এবং মঙ্গোলিয়া। এই দেশগুলোতে সরকারি ও কূটনৈতিক কাজে ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজন হবে না।

দ্বিতীয় ক্যাটাগরিতে শুধু কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ২টি দেশের সঙ্গে। দেশ দুটি হলো জাপান ও উজবেকিস্তান। এই দুই দেশে কেবল কূটনৈতিক পাসপোর্টধারী কর্মকর্তারাই ভিসা ছাড়া প্রবেশাধিকার পাবেন।

তৃতীয় ক্যাটাগরিতে বাংলাদেশের সব ধরনের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে মাত্র ১টি দেশে। সেটি হলো মালদ্বীপ। তবে মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান বা চাকরি ব্যতীত কেবল সাধারণ ভ্রমণ বা পর্যটনের জন্য এই সুবিধা কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ সহজীকরণ এবং সরকারি ও বাণিজ্যিক সফর গতিশীল করতে এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়