শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে লাইট-ফ্যান বন্ধ নিয়ে নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

শনিবার (২৩ মে) গণপূর্ত ই/এম (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) উপবিভাগ-৭-এর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহার সরকারি ছুটিতে যাওয়ার আগে সচিবালয়ের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সরঞ্জামাদি সম্পূর্ণ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে লাইট, ফ্যান, এসি এবং কম্পিউটারসহ সব বিদ্যুৎচালিত যন্ত্রপাতির প্রধান সুইচ বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

গণপূর্ত ই/এম উপবিভাগ-৭-এর উপবিভাগীয় প্রকৌশলী কবির মোড়ল স্বাক্ষরিত এ আদেশটি আজই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়