শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে?

ডেস্ক রি‌পোর্ট: সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন দীর্ঘদিনের। এটার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে বিএসএফ কর্তৃক জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে মানুষ ঢুকিয়ে দেওয়ার ঘটনা, যা 'পুশইন' নামে পরিচিত।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই গত জানুয়ারিতে জানিয়েছেন যে, গত বছর ভারতে বসবাসকারী প্রায় দুই হাজার ব্যক্তিকে তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। ----- বি‌বি‌সি বাংলা

সেরাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি বলে চিহ্নিত করার এক সপ্তাহের মধ্যেই তাকে 'পুশ-ব্যাক' করা হবে বলেও জানান তিনি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবাদল ঘটেছে।

সেখানে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা নিয়েই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যতটুকু সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেখানে নতুন করে বেড়া দেওয়া হবে।

এ লক্ষ্যে দেড় মাসের মধ্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। সেইসঙ্গে, বিজেপি সরকার সীমান্তে কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনাও করছে বলেও জানা যাচ্ছে।

এছাড়া পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সেখানকার ভোটার তালিকা থেকে যে ৯১ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের প্রায় সবাই বাংলাদেশি বলে দাবি করে আসছে বিজেপি'র সংসদ সদস্যরা। ফলে একটা আশঙ্কা রয়েছে যে, পশ্চিমবঙ্গের নতুন সরকার ওই বিপুল সংখ্যক মানুষকে আসামের মতো একই প্রক্রিয়ায় বাংলাদেশ সীমান্তে পুশইন করার চেষ্টা চালাতে পারে," বলেন নূর খান লিটন।

এদিকে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসার পর সীমান্তে একের পর এক হত্যার ঘটনা ঘটছে। আসকের হিসেবে, গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত বিএসএফের গুলিতে কমপক্ষে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন।

এর মধ্যে তিনজনকেই গুলি করে হত্যা করা হয়েছে গত দেড় সপ্তাহে, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর," বলেন মানবাধিকারকর্মী মি. লিটন। সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি আলোচনা হওয়ার পরও সীমান্তে গোলাগুলি ও মৃত্যুর ঘটনা না থামায় বাংলাদেশে উদ্বেগ বাড়ছে।

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক আলোচনা চালানোর পরও যেহেতু সীমান্ত হত্যা থামছে না, সেজন্য এখন বাংলাদেশ সরকারের উচিত এই সমস্যা সমাধানে জাতিসংঘের সহযোগিতা চাওয়া," বিবিসি বাংলাকে বলেন মি. লিটন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, সীমান্ত হত্যাসহ অন্যান্য সমস্যার সমাধানে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়