শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ দপ্তরের শীর্ষ পদে রদবদল

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও জনস্বার্থে সরকারের চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মকর্তাকে নতুন দায়িত্বে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আগামী ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘উপ পরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি)’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়