শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এ বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর (ভয়) দেখানোর মতো জায়গা নেই।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা।

হুমায়ুন কবির বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে পর্দায় আনার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলা হবে। এ সময় তিনি আগের সরকার আমলের মতো বর্ডারের অবস্থা কোনো দিন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সফরে তিস্তা ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে। চায়নার এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়