শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী

দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, খাস জমি উদ্ধার ও ভূমি সংক্রান্ত মামলাজট নিরসনে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলাপ্রশাসক সম্মেলনে তিনি এ কথা জানান। ভূমিমন্ত্রী জানান, ভূমি অফিস থেকে দালাল উচ্ছেদ ও ফ্যাসিস্ট আমলে দখলকৃত খাস জমি উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে।

এ সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে স্থানীয় ভূমি অফিসগুলো স্বয়ংক্রিয় হয়েছে। নাগরিক সেবা বৃদ্ধিতে ডিজিটাল এপ, হট লাইন ও নাগরিক সেবাকেন্দ্র চালু করেছে সরকার। তবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারকে সচেতনতা বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়